আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৫%

অবসর ঘোষণার পরও আর্জেন্টিনা দলে লিওনেল মেসি, মাঠে নামছেন আবারও

  • MIT ERP
  • Update Time : 02:44:19 pm, Wednesday, 16 September 2026
  • 9

অবসর ঘোষণার পরও আর্জেন্টিনা দলে লিওনেল মেসি, মাঠে নামছেন আবারও

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবে স্পেনের বিপক্ষে সর্বশেষ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। তবে আলবিসেলেস্তে জার্সিতে এখনই শেষ হচ্ছে না মেসির পথচলা। ৩৯ বছর বয়সী এই মহাতারকাকে আবারও দেখা যাবে আর্জেন্টিনার হয়ে খেলতে।

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে হতে যাওয়া তিন প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই দলে নাম আছে মেসিরও।

তা অবসর নেওয়ার পরও মেসিকে কেন দলে রেখেছে আর্জেন্টিনা? মেসি কি তাহলে তিনটি ম্যাচেই খেলবেন?

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসি শুধু একটি ম্যাচ খেলবেন। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের স্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ম্যাচ খেলতে দলে রাখা হয়েছে মেসিকে। ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার জার্সিতে এটাই হতে যাচ্ছে মেসির শেষ ম্যাচ।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও নিশ্চিত করেছেন, ৬ অক্টোবরের ম্যাচটি মেসিকে উৎসর্গ করা হবে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর দেশের মাটিতে মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতেই এই আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।

ভিডিও বার্তায় তাপিয়া বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক, আমাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন আগামী ৬ অক্টোবর এখানে আর্জেন্টিনাতে সে যথাযথভাবে তার প্রাপ্য বিদায়টি পেতে পারে।’

মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে সেই ম্যাচে বড় উদ্যোগ নিতে যাচ্ছে আর্জেন্টিনা। কাতারে ২০২২ বিশ্বকাপজয়ী সব খেলোয়াড়কেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এএফএ। যারা মেসিকে বিশ্বকাপ এনে দিতে পাশে থেকেছেন, মেসির শেষ ম্যাচে তারা গ্যালারিতে থাকবেন পরিবারসহ।

এ ম্যাচ প্রসঙ্গে তাপিয়া আরও বলেছেন, ‘এই ম্যাচটি হবে মেসির জন্য স্মরণীয় একটি মুহূর্ত। বিশ্বের সেরা খেলোয়াড়ের ‘শেষ ট্যাঙ্গো’ দেখতে সব আর্জেন্টাইন ও জাতীয় দলের সমর্থকদের আমন্ত্রণ জানাচ্ছি।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করছে: রুহুল কবির রিজভী

অবসর ঘোষণার পরও আর্জেন্টিনা দলে লিওনেল মেসি, মাঠে নামছেন আবারও

Update Time : 02:44:19 pm, Wednesday, 16 September 2026