আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৫%

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন ও প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের লাগাতার কর্মসূচি

  • MIT ERP
  • Update Time : 02:36:10 pm, Wednesday, 16 September 2026
  • 10

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন ও প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের লাগাতার কর্মসূচি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্যাঞ্চ ও বারের মধ্যে সমন্বয়ের অভাব এবং আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন বিচারকের আদালত বর্জন ও তাদের প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের লাগাতার কর্মসূচি অব্যাহত রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আইনজীবীরা। এ সময় তারা তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু। তিনি বলেন, ‘আজসহ আট দিন ধরে আমরা কর্মসূচি পালন করছি।

আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। ’ তিনি আরও বলেন, বার ও ব্যাঞ্চের মধ্যে সমন্বয় না থাকলে আইনজীবীরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। আদালতের কারও সঙ্গে আইনজীবীদের ব্যক্তিগত বিরোধ নেই। বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে কাজের সমন্বয়ের অভাব থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।

অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, কোনো বিচারক আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না। তাদের দাবিগুলো যুক্তিসংগত হওয়ায় আইনজীবীদের সম্মতিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সাল।

বিক্ষোভ সমাবেশের আগে আইনজীবীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আদালত প্রাঙ্গণ ও জেলা প্রশাসকের কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আইনজীবীরা।

তারও আগে ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রায় সাড়ে চারশ আইনজীবীর উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। আদালত বর্জনের সিদ্ধান্তে থাকা তিন বিচারক হলেন—চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলাম।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করছে: রুহুল কবির রিজভী

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন ও প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের লাগাতার কর্মসূচি

Update Time : 02:36:10 pm, Wednesday, 16 September 2026