আজ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

চীন থেকে পণ্য সংগ্রহের পথ সহজ করতে যাত্রা শুরু করল ইজিবাই

  • MIT ERP
  • Update Time : 01:06:03 am, Friday, 11 September 2026
  • 13

চীন থেকে পণ্য সংগ্রহের পথ সহজ করতে যাত্রা শুরু করল ইজিবাই

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করতে যাত্রা শুরু করেছে ক্রস-বর্ডার হোলসেল মার্কেটপ্লেস ও সোর্সিং প্ল্যাটফর্ম ইজিবাই ডটকম ডটবিডি (EasyBuy.com.bd)। ‘সোর্স ইজি, গ্রো ফাস্ট’ স্লোগান সামনে রেখে সম্প্রতি ঢাকার এলিফ্যান্ট রোডে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়।

ইজিবাইয়ের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা চীন থেকে বিভিন্ন পণ্য খুঁজে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন। নতুন উদ্যোক্তা, শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য পণ্য নির্বাচন, সরবরাহকারী খোঁজা এবং পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করতে কাজ করবে প্ল্যাটফর্মটি।

ইজিবাই ডটকম ডটবিডির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কাওসার খন্দকার বলেন, ‘আমাদের লক্ষ্য হলো চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়াকে সহজ করে বাংলাদেশের উদ্যোক্তাদের নতুন ব্যবসার সুযোগ তৈরি করা এবং তাঁদের ব্যবসাকে আরও এগিয়ে নিতে সহায়তা করা।’

সহপ্রতিষ্ঠাতা মহসিন আলী বলেন, ‘আমরা চাই ইজিবাইয়ের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা সহজে মানসম্মত পণ্য সংগ্রহ করে নিজেদের ব্যবসা শুরু ও সম্প্রসারণ করতে পারেন।’

ইজিবাই ডটকম ডটবিডি গ্যালাক্সি কার্গো ইন্টারন্যাশনালের সহযোগী প্রতিষ্ঠান। গ্যালাক্সি কার্গো ২০১৬ সাল থেকে চীন-বাংলাদেশ বাণিজ্য ও লজিস্টিকস খাতে কাজ করছে। প্রতিষ্ঠানটির চীনভিত্তিক নেটওয়ার্ক ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইজিবাই চালু করা হয়েছে।

ইজিবাইয়ের পক্ষ থেকে জানানো হয়, চীনে তাদের নিজস্ব গুদাম ও কার্যালয় রয়েছে। স্থানীয় কর্মীদের নিয়ে একটি দল সেখানে পণ্য সোর্সিং ও কার্যক্রম পরিচালনা করছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী, নতুন উদ্যোক্তা ও ই-কমার্স ব্যবসায়ীদের চীন থেকে পণ্য সংগ্রহের সুযোগের সঙ্গে যুক্ত করাই প্ল্যাটফর্মটির লক্ষ্য।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

লক্ষ্মীপুরে সরকারি জমিতে অবৈধ বালু মজুদ: দুই ব্যক্তিকে জরিমানা ও যন্ত্রাংশ জব্দ

চীন থেকে পণ্য সংগ্রহের পথ সহজ করতে যাত্রা শুরু করল ইজিবাই

Update Time : 01:06:03 am, Friday, 11 September 2026