আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

হামলা মামলায় গ্রেপ্তার, এবার সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক

  • MIT ERP
  • Update Time : 09:52:30 pm, Friday, 4 September 2026
  • 18

হামলা মামলায় গ্রেপ্তার, এবার সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে বিরোধ, বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ এবং সেই মামলায় গ্রেপ্তারের পর এবার সাময়িক বরখাস্ত হয়েছেন রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুর রহমান। হামলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগীয় উপপরিচালকের কার্যালয় তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেছে।

গ্রেপ্তারের দিন অর্থাৎ গত ২৯ আগস্ট থেকেই এ আদেশ কার্যকর হয়েছে। গত ৩ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে বলা হয়, আক্কেলপুর থানার একটি মামলায় প্রধান শিক্ষক মো. আজাদুর রহমান পুলিশ কর্তৃক আটক হন। বাংলাদেশ সার্ভিস রুলসের বিধান অনুযায়ী আটকের তারিখ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক তিনি খোরাকি ভাতা পাবেন।

আদেশের অনুলিপি জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আক্কেলপুর উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এর আগে বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে গত ২৮ আগস্ট রাতে উপজেলার রোয়াইড়-রাজকান্দা সড়কের রাজকান্দা মোড়ে হামলার শিকার হন বিএনপি নেতা হারুনুর রশিদ (৫৫)। এ ঘটনায় তার স্ত্রী মোছা. শামীমা আক্তার আক্কেলপুর থানায় মামলা করেন।

মামলায় প্রধান শিক্ষক আজাদুর রহমান, তার স্ত্রী ও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. শামীমা নাসরিন, বড় ভাই দুলাল হোসেন ও দারাজ উদ্দিন এবং চাচাতো ভাই গাজীউলসহ কয়েকজনকে আসামি করা হয়। এজাহারে ধারালো অস্ত্র দিয়ে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। পুলিশ গত ২৯ আগস্ট রাতে আক্কেলপুর পৌরশহরের কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে আজাদুর রহমানকে গ্রেপ্তার করে।

পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক আজাদুর রহমান। তার দাবি, তাকে জুতাপেটার ঘটনায় দায়ের করা আগের মামলা তুলে নিতে চাপ দেওয়ার জেরেই তার বিরুদ্ধে ‘সাজানো’ মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যুক্তরাষ্ট্রে সরাসরি হামলার পরিকল্পনা করছে ইরান: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

হামলা মামলায় গ্রেপ্তার, এবার সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক

Update Time : 09:52:30 pm, Friday, 4 September 2026