আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন: ঢাকা-ময়মনসিংহ রুটে পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

  • MIT ERP
  • Update Time : 04:52:32 pm, Friday, 4 September 2026
  • 12

চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন: ঢাকা-ময়মনসিংহ রুটে পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের সুতিয়াখালি এলাকায় চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা পৌনে তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

পরে সাড়ে ৩ টার দিকে ওই রুটে ট্রেন চলাচল সচল হয়। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি নগরীর সুতিয়াখালি এলাকায় আসতেই ট্রেনটির ইঞ্জিনের সঙ্গের ক বগি থেকে পিছনের সবগুলি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আরও বলেন, বিষয়টি টের পেয়ে চালক ট্রেনটি আবারও পিছনের দিকে নিয়ে যায়। পরে ট্রেনের কর্মীরা সাড়ে ৩ টার দিকে ট্রেনের বগি সংযুক্ত করে। সংযুক্ত করার পর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন: ঢাকা-ময়মনসিংহ রুটে পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

Update Time : 04:52:32 pm, Friday, 4 September 2026