আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ক্রোয়েশিয়ায় ঢোকার চেষ্টা: বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করল বসনিয়া পুলিশ

  • MIT ERP
  • Update Time : 04:06:14 pm, Friday, 4 September 2026
  • 14

ক্রোয়েশিয়ায় ঢোকার চেষ্টা: বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করল বসনিয়া পুলিশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করার সময় তাদের আটক করা হয়।

এএফপির তথ্যমতে, প্রথম অভিযানে আটক ৬৩ জনের মধ্যে ২৩ জন বাংলাদেশি ও ৪০ জন পাকিস্তানি নাগরিক ছিলেন। দ্বিতীয় অভিযানে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের আরও ৩৩ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিবাসীরা সাভা নদী পার হয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ক্রোয়েশিয়ায় ঢোকার চেষ্টা করছিলেন। এ কাজে ব্যবহারের জন্য প্রস্তুত দুইটি নৌকা জব্দ করা হয়। এসময় মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ।

ফ্রণ্টেক্সের-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে এই পথে ৪ হাজার ৯০০এর বেশি অবৈধ সীমান্ত পারাপার শনাক্ত হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

ক্রোয়েশিয়ায় ঢোকার চেষ্টা: বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করল বসনিয়া পুলিশ

Update Time : 04:06:14 pm, Friday, 4 September 2026