দুই টেস্টে টানা বড় ব্যবধানে হার। সিরিজও হাতছাড়া। এরপরই পাকিস্তান ক্রিকেটে নেমে এলো ঝড়। ইংল্যান্ডের বিপক্ষে একের পর এক ভরাডুবিতে বড় ধরনের পরিবর্তনের পথে হেঁটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
প্রধান কোচ সরফরাজ আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সাত ক্রিকেটারকে টেস্ট দল থেকে বাদ দিয়ে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।






















