আজ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলছেন শেবাগ ও দ্রাবিড়ের ছেলেরা

  • MIT ERP
  • Update Time : 01:31:14 pm, Friday, 28 August 2026
  • 16
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দুজন খেলতেন ভিন্ন ঘরানার ক্রিকেট। একজন ব্যাট হাতে তুলতেন ঝড়। অন্যজনের ব্যাটে দেখা যেত ধৈর্য আর নিখুঁত টেকনিক। বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড়, দুই কিংবদন্তির নামই ক্রিকেটপ্রেমীদের কাছে আলাদা করে পরিচিত।

এবার তাদের ছেলেদেরও দেখা যাবে ভারতের জার্সিতে। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন আর্যবীর শেবাগ ও অন্বয় দ্রাবিড়। ভারতের অনূর্ধ্ব-১৯ দলে প্রথমবার জায়গা পেয়েছেন শেবাগের ছেলে আর্যবীর। ডানহাতি ব্যাটসম্যান আর্যবীর সম্প্রতি খেলেছেন চলমান দিল্লি প্রিমিয়ার লিগের ২০২৬ আসরে। ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলেছেন।

আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য সেখানে বাবার সঙ্গে তার তুলনাও উঠেছে। এর আগে ২০২৪ সালের কোচবিহার ট্রফিতেও আলোচনায় এসেছিলেন আর্যবীর। মেঘালয়ের বিপক্ষে করেছিলেন ২৯৭ রান। অন্বয় দ্রাবিড়ের জন্য অবশ্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পাওয়া নতুন নয়। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে ছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে করেছিলেন ৮৭ রান। অন্বয় মূলত এই দলে তার জায়গাটা ধরে রাখলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর। এরপর হবে দুটি চার দিনের ম্যাচ। প্রথমটি ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর। দ্বিতীয়টি ৫ থেকে ৮ অক্টোবর। চার দিনের ম্যাচের দলে আর্যবীর ও অন্বয়কে রাখা হয়নি। সব ম্যাচ হবে রাজকোটে। শুধু দ্বিতীয় চার দিনের ম্যাচটি হবে আহমেদাবাদে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

হ্রদের তীর ভেঙে দ্বিতীয় দফা বন্যার ‘উচ্চ ঝুঁকি’, সতর্ক করল চীন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলছেন শেবাগ ও দ্রাবিড়ের ছেলেরা

Update Time : 01:31:14 pm, Friday, 28 August 2026