6:34 pm, Friday, 14 August 2026

শাড়ি নিয়ে মূল্য পরিশোধ না করার মামলা: জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

  • MIT ERP
  • Update Time : 01:14:02 pm, Thursday, 13 August 2026
  • 5

শাড়ি নিয়ে মূল্য পরিশোধ না করার মামলা: জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নিয়ে মূল্য পরিশোধ না করার অভিযোগে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১২ জুলাই আদালত তানজিন তিশাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা করবেন এবং মূল্য পরিশোধ করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে পরবর্তীতে শাড়ির মূল্য পরিশোধ না করে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে মামলায় দাবি করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। মামলা দায়েরের পর বিষয়টি তদন্তের জন্য আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন। পরে ডিবি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। সেই প্রতিবেদন আমলে নিয়ে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদলের দুই শীর্ষ নেতার ফেসবুক পোস্ট

শাড়ি নিয়ে মূল্য পরিশোধ না করার মামলা: জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

Update Time : 01:14:02 pm, Thursday, 13 August 2026