2:48 pm, Wednesday, 5 August 2026

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা

  • MIT ERP
  • Update Time : 11:55:14 am, Wednesday, 5 August 2026
  • 11

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আজ বুধবার ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণিত কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সচেতনতা বৃদ্ধি এবং গণ-অভ্যুত্থানের গুরুত্ব সম্পর্কে ধারণা জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা

Update Time : 11:55:14 am, Wednesday, 5 August 2026