দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক দীক্ষায় ঋদ্ধ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের পর্যায়ক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করার প্রক্রিয়া শুরু হয়েছে। ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে জেল-জুলুম, দমন-পীড়ন ও বহুমুখী ক্ষতির শিকার হওয়া নেতাকর্মী এবং তাদের পরিবারের যোগ্য সদস্যদের রাষ্ট্র পরিচালনার নানা স্তরে সম্পৃক্ত করার এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন দলটির নীতিনির্ধারক ও তৃণমূলের কর্মীরা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, কেবল রাজনৈতিক পরিচয় নয়, বরং সততা, দক্ষতা ও পেশাগত যোগ্যতার মেলবন্ধন ঘটিয়ে রাষ্ট্রীয় সংস্থা, করপোরেশন এবং প্রশাসনের মূলস্রোতে তাদের পদায়ন করা হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে সরকারি ১২টি সংস্থার চেয়ারম্যান ও মহাপরিচালক পদে বিএনপির বিভিন্ন পর্যায় ও অঙ্গসংগঠনের নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে তৃণমূল নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিনের জমে থাকা হতাশা দূর হয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ে যারা নিজেদের জীবন ও যৌবন উৎসর্গ করেছেন, রাষ্ট্র ও সমাজের কল্যাণে তাদের মেধা কাজে লাগানোর সময় এসেছে। সরকার যে ত্যাগী নেতাকর্মীদের পর্যায়ক্রমে মূল্যায়ন শুরু করেছে, তা সময়োপযোগী ও ন্যায়ভিত্তিক একটি পদক্ষেপ।
1:11 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
চুক্তিভিত্তিক নিয়োগে উজ্জীবিত বিএনপির ত্যাগী নেতাকর্মীরা
-
MIT ERP
- Update Time : 11:01:12 pm, Friday, 31 July 2026
- 5
Tag :















