পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান ফেরদৌসি শাহরিয়ার রিতা (৫৪) মারা গেছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্র জানায়, তিন দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-৬ এলাকায় জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর-১০ কবরস্থানে তাকে দাফন করা হবে। ফেরদৌসি শাহরিয়ার রিতা ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটনে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, নবীনগর উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
3:43 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার রিতা আর নেই
-
MIT ERP
- Update Time : 01:21:47 pm, Thursday, 30 July 2026
- 7
Tag :



















