মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের সমষপুর ব্রিজের ওপর মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে। এতে আহতরা হলেন— আতুল গাজী (২৭) ও ইফরাত হোসেন (২৬)। তাদের দুজনের বাড়িই ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের সমষপুর ব্রিজের ওপর মাওয়ামুখী লেনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের ২ আরোহী গুরুতর আহত হন। আরোহীদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আহতরা মাওয়া ঘাটে ঘুরতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
12:24 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
মাওয়া ঘাটে ঘুরতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আহত ২
-
MIT ERP
- Update Time : 09:39:45 pm, Wednesday, 29 July 2026
- 3
Tag :














