আজ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২০°C
সর্বোচ্চ: ২৮°C
সর্বনিম্ন: ১৯°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

  • MIT ERP
  • Update Time : 07:55:46 am, Saturday, 28 November 2026
  • 19

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মিছিল নিয়ে মহাসড়কে অবস্থানের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। এতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় যান। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় আজ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুরসহ বিভিন্ন এলাকার কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের উপস্থিতিও বেড়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা ও কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চালু রাখতে পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জেনসেন হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনল এনভিডিয়া

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

Update Time : 07:55:46 am, Saturday, 28 November 2026