আজ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২১°C
সর্বোচ্চ: ২৮°C
সর্বনিম্ন: ১৮°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে আগুনের মামলা, আসামি ৫ হাজারের বেশি

  • MIT ERP
  • Update Time : 10:25:50 pm, Friday, 27 November 2026
  • 20

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে আগুনের মামলা, আসামি ৫ হাজারের বেশি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত ১৭ নভেম্বর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ পুড়িয়ে ধ্বংস ও সরঞ্জাম লুটের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫ হাজার জনকে।

বিশেষ ক্ষমতা আইনে ২৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শুকুর আলী।

মামলার এজাহারে নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে সেখানে যাওয়ার পথে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে একদল লোক সড়কে গাছ ফেলে বিজিবির পথ আটকে দেয়।

এজাহারে অভিযোগ করা হয়, বিজিবি সদস্যরা তাদের সরে যেতে অনুরোধ করলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং বিজিবির একটি এপিসি ও একটি জিপে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলা ঠেকাতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সফিয়ার রহমান গুরুতর আহত হন।

মামলার এজাহারে আরও বলা হয়, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০টি গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে যায়। অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট ও একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়।

এ বিষয়ে জানতে টঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবির ও গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তাঁরা রিসিভ করেননি।

মামলা তদন্তকারী কর্মকর্তা মো. শুকুর আলী বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। এ মামলায় তাঁকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানতে পেরেছেন। তবে এখনো মামলার কাগজপত্র হাতে পাননি। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। ৮ হাজার ২৬ জনকে আসামি করে ২২ নভেম্বর মামলাটি করা হয়। বৃহস্পতিবার বিকেলে মামলার বিষয়টি জানাজানি হয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে আগুনের মামলা, আসামি ৫ হাজারের বেশি

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে আগুনের মামলা, আসামি ৫ হাজারের বেশি

Update Time : 10:25:50 pm, Friday, 27 November 2026