আজ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ২৮°C
সর্বনিম্ন: ১৮°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

‘ছাত্রলীগ’, ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখম, মাথায় আট সেলাই

  • MIT ERP
  • Update Time : 05:55:19 pm, Friday, 27 November 2026
  • 18

‘ছাত্রলীগ’, ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখম, মাথায় আট সেলাই

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামে জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চকবাজারের চট্টেশ্বরী রোডে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. ইসমাইল। তিনি ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগরের থানা সংগঠক। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, তাঁর মাথা ও ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। মাথায় আটটি সেলাই দিতে হয়েছে তাঁকে।

ইসমাইলের অভিযোগ, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় প্রথমে তাঁকে ঘিরে ধরা হয়। তারপর ‘ছাত্রলীগ’ ও ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাঁকে লাথি এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও হাতে আঘাত করা হয়েছে। মাথায় জখমের পাশাপাশি তাঁর ডান হাতে ছুরিকাঘাত করা হয়েছে। নগরের হাজেরা তজু কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল হক শিকদারের নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ করেন ইসমাইল।

তবে অভিযুক্ত জিহাদুল হক হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি ঘটনাস্থলেই ছিলেন না। উল্টো ইসমাইল প্রথমে ছাত্রদলের লোকজনের ওপর হামলা করেছেন বলে অভিযোগ করেন তিনি।

ইসমাইল ও জিহাদুল—দুজনের বাড়িই কক্সবাজারের উখিয়া উপজেলায়। চট্টগ্রামে হামলা হলেও এর পেছনে কক্সবাজারে এক নারী হত্যার ঘটনার প্রতিবাদ করার জের রয়েছে বলে দাবি ইসমাইলের। জিহাদুল বলেছেন, এলাকার ছেলে হিসেবে ইসমাইলকে নামমাত্র চেনেন তিনি।

ছুরি–রড নিয়ে হামলা

ইসমাইল প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে বসে ছিলেন তিনি। এ সময় ছুরি ও রড নিয়ে প্রায় ৩০ জন তাঁর ওপর হামলা করেন। তাঁর অভিযোগ, জিহাদুল প্রথমে পেছন থেকে এসে তাঁকে লাথি মারেন। তাঁকে ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে অন্যদেরও মারধরে যুক্ত করেন। পরে জিহাদুল ছুরি দিয়ে আঘাত করতে থাকেন। তাঁকে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়।

ছাত্রলীগ আখ্যা দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে ইসমাইল বলেন, তিনি কখনো ছাত্রলীগ করেননি। তিনি জাতীয় ছাত্রশক্তির সঙ্গে যুক্ত এবং জুলাই আন্দোলনের শুরু থেকেই সামনের সারিতে সক্রিয় ছিলেন।

পুরোনো ঘটনার জেরে হামলা

হামলার কারণ সম্পর্কে ইসমাইলের দাবি, প্রায় এক বছর আগে কক্সবাজারে এক নারীকে হত্যার ঘটনার বিচার চেয়ে তিনি ফেসবুকে লিখেছিলেন। ওই নারী তাঁদের বাসায় তাঁর মাকে কাজে সহায়তা করতেন। ওই ঘটনায় জিহাদুলের বাবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

ইসমাইল অভিযোগ করেন, গতকাল তাঁকে দেখিয়ে দিয়ে জিহাদুল অন্যদের বলেন, তিনি ছাত্রলীগ করেন এবং জিহাদুলের বাবাকে রিমান্ডে পাঠানোর জন্য দায়ী। এরপরই তাঁর ওপর হামলা চালানো হয়। জিহাদুলের বাবা কারাগারে আছেন বলেও দাবি করেন ইসমাইল। তবে এ বিষয়ে জানতে চাইলে জিহাদুল প্রথম আলোকে বলেন, তাঁর বাবা কারাগারে নয়, এলাকাতেই আছেন।

হামলার অভিযোগ অস্বীকার

হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করে জিহাদুল প্রথম আলোকে বলেন, ‘আমি ওখানে ছিলামই না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ।’ জিহাদুলের দাবি, ইসমাইল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে ধরে পুলিশের কাছে দেওয়ার চেষ্টা করা হলে তিনি ছাত্রদলের লোকজনের ওপর হামলা করেছেন। এরপর ছাত্রদল তাঁকে প্রতিহত করেছে। ছাত্রলীগকে ‘প্রতিহত’ করার দলীয় নির্দেশনা ছিল বলেও দাবি করেন জিহাদুল।

এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে শুরুতে ছাত্রদলের ওই ব্যক্তিদের নিজের ‘অনুসারী’ বলে উল্লেখ করেন জিহাদুল। পরে এ বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, ঘটনাস্থলে থাকা ছাত্রদলের নেতা-কর্মীরা চকবাজারে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। কারা ছিলেন, নির্দিষ্টভাবে তাঁদের নাম জানেন না।

হামলার ঘটনায় চিকিৎসার সনদ পাওয়ার পর মামলা করবেন বলে জানিয়েছেন ছাত্রশক্তির নেতা ইসমাইল। অন্যদিকে ছাত্রদলের নেতা–কর্মীদের ওপর হামলার পাল্টা অভিযোগ তুলে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন জিহাদুল।

এর আগে গতকাল রাতে জাতীয় ছাত্রশক্তির এক বিবৃতিতে অভিযোগ করা হয়, ইসমাইলকে ‘ছাত্রলীগ’ ও ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে মারধর করা হয়েছে। সংগঠনটি হামলার নিন্দা জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

‘ছাত্রলীগ’, ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখম, মাথায় আট সেলাই

Update Time : 05:55:19 pm, Friday, 27 November 2026