আজ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২০°C
সর্বোচ্চ: ২৮°C
সর্বনিম্ন: ১৯°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

শীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যা

  • MIT ERP
  • Update Time : 07:16:11 am, Saturday, 28 November 2026
  • 20

শীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শীতে কোষ্ঠকাঠিন্য বাড়ার পেছনে থাকে কিছু ছোট ছোট অভ্যাস। সেগুলো বদলালেই অনেকটা স্বস্তি মেলে।

শীতে কোষ্ঠকাঠিন্য বাড়ে। এটা জেনে অনেকে অবাক হতে পারেন। তবে এর প্রধান কারণ পানিশূন্যতা। এর সঙ্গে আছে আরও কিছু অভ্যাস ও খাবারদাবার, যা আমরা প্রায় না জেনেই করে থাকি। অবশ্য ভালো খবর হলো, সামান্য পরিবর্তনেই এই সমস্যা অনেকটা সমাধান করা যায়।

শীতে যে কারণে কোষ্ঠকাঠিন্য বাড়ে

পানি কম খাওয়া
শীতে আবহাওয়া শুষ্ক থাকে, অথচ তৃষ্ণাবোধ কমে যায়। ফলে পানি পানের আগ্রহও কমে, আর শরীরের পানির চাহিদা পূরণ হয় না। বাইরে গেলে অনেকেই প্রস্রাবের ঝামেলা এড়াতে ইচ্ছা করেই পানি ও খাবার কম খান। এতে সমস্যা আরও বাড়ে।

পানির বদলে চা-কফি
শীতে পানির বদলে চা-কফি খাওয়ার প্রবণতা বাড়ে। ক্যাফেইনযুক্ত এই পানীয়গুলো অতিরিক্ত পান করলে শরীরে পানিশূন্যতার ঝুঁকি তৈরি হতে পারে।

মলত্যাগের বেগ চেপে রাখা
কাজের ব্যস্ততা বা আলস্যের কারণে অনেকে বেগ পেলেও ‘একটু পরে’ বলে পিছিয়ে দেন। দীর্ঘ সময় এভাবে মলত্যাগের বেগ চেপে রাখা কোষ্ঠকাঠিন্যের একটি কারণ।

নড়াচড়া কমে যাওয়া
প্রচণ্ড শীতে বাইরে বের হতে ইচ্ছা করে না, নিয়মিত হাঁটাও হয় না। হাঁটা বা ব্যায়ামের বদলে শুয়ে-বসে থাকতেই বেশি ভালো লাগে। টিভি বা মোবাইল হাতে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বা শুয়ে থাকলে অন্ত্রের স্বাভাবিক নড়াচড়া কমে যেতে পারে। স্ক্রিনে মগ্ন থাকলে শরীরের সংকেতও চোখ এড়িয়ে যায়, আর মলত্যাগের বেগ পিছিয়ে দেওয়া সহজ হয়ে ওঠে।

শীতের খাবারদাবার
শীতে খাওয়ার পরিমাণ বাড়ে, কিন্তু আঁশ কম থাকে—এমন খাবারই বেশি খাওয়া হয়। এ সময় তেলে ভাজা খাবার ও নানা রকম পিঠা বেশ জনপ্রিয়, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়াতে পারে। মুরগি, গরু বা খাসির মাংসের মতো প্রাণিজ প্রোটিন বেশি খেলেও একই সমস্যা হতে পারে।

রাত জাগা ও প্রচণ্ড ঠান্ডা
রাত জাগা বিপাকপ্রক্রিয়ার জন্য ক্ষতিকর। আবার প্রচণ্ড ঠান্ডায় হজমের ক্রিয়াও ধীর হয়ে যেতে পারে।

এ ক্ষেত্রে করণীয়

খাদ্যতালিকায় প্রতিদিন রাখুন শাকসবজি
প্রতিদিন কিছুটা শাক খান। শাক খেতে না পারলে ঢেঁড়স, ডাঁটা, বাঁধাকপি বা লেটুসপাতা রাখতে পারেন। দিনে কমপক্ষে ২–৩ কাপ সবজি খাওয়ার চেষ্টা করুন। সবজি হজমে সমস্যা হলে কাঁচা পেঁপে, লাউ, টমেটো ও গাজর রান্না করে খেতে পারেন। তবে কাঁচা কলা খাদ্যতালিকা থেকে বাদ দিন।

শাকসবজি ও ফল হতে পারে ভাল সমাধান

রসাল ফলকে প্রাধান্য দিন
প্রতিদিন ২–৩ রকমের ফল রাখুন, যেমন আপেল, নাশপাতি, কমলা ও পাকা পেঁপে। জুস করলে ছেঁকে নয়, আঁশসহ খেতে হবে। তবে পেয়ারা ও বেদানা এড়িয়ে চলুন।

মাংস কম, মাছ বেশি
মাংসের চেয়ে মাছ বেশি খান। অ্যাসিডিটি বা হজমের সমস্যা না থাকলে বিভিন্ন রকমের ডাল খাদ্যতালিকায় রাখতে পারেন। তবে ডাল ভালোভাবে সিদ্ধ করে রান্না করুন, ভুনা বা ভাজা নয়।

দুধ বা দই রাখুন
প্রতিদিন তরল দুধ বা দই খান। দুধের চেয়ে দই বেশি উপকারী।

প্রয়োজনে বাড়তি আঁশ

তোকমা, ইসবগুল ও চিয়া সিড আঁশের ভালো উৎস। প্রয়োজনে খাদ্যতালিকায় রাখতে পারেন, তবে শাকসবজি ও ফলের বিকল্প হিসেবে নয়। ইসবগুল পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেতে হবে। চিয়া সিড ৩–৪ ঘণ্টা ভিজিয়ে রেখে খাবেন।

পর্যাপ্ত পানি পান করুন
প্রতিদিন ২–৩ লিটার পানি পান করুন। হালকা কুসুম গরম পানি পান করাও ভালো।

যা এড়িয়ে চলবেন

আটা বাময়দা দিয়ে তৈরি খাবার এড়িয়ে চলতে হবে

আটা-ময়দার খাবার: রুটি, বিস্কুট, পাউরুটি, নুডলস, পাস্তা, কেক ইত্যাদি।

আতপ ও পোলাওয়ের চালের খাবার: আতপ চাল ও পোলাওয়ের চাল দিয়ে রান্না করা খাবার, যেমন পোলাও ও বিরিয়ানি। তবে সিদ্ধ চাল, লাল চাল ও ঢেঁকিছাঁটা চাল খাওয়া ভালো।

ডুবোতেলে ভাজা ও ভুনা খাবার: তেলে ভাজা বিভিন্ন রকমের নাশতা বাদ দিন। এর বদলে অল্প তেলে রান্না করা ঝোলের তরকারি বা তেল ছাড়া স্যুপ বেছে নিন।

কড়া লিকারের চা-কফি: এর বদলে গ্রিন টি, লিকার চা বা হারবাল চা ভালো। তবে দিনে ২–৩ বারের বেশি চা পান করা ভালো অভ্যাস নয়। আদা, তুলসী, পুদিনা বা মেথি পানিতে বা চায়ের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

অভ্যাসের কথা

প্রতিদিন ব্যায়াম হতে পার কার্যকর

খাবারের পাশাপাশি জীবনযাপনেও বদল আনতে হবে। প্রতিদিন নিয়মিত ৩০–৪০ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন। বাইরে যেতে না পারলে ঘরেই ব্যায়াম করতে পারেন। ঘুমের সময়ও ঠিক রাখুন এবং প্রতিদিন ৬–৭ ঘণ্টা ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন।
শীতের আরামের মধ্যেও সামান্য সচেতনতা আর ছোট ছোট অভ্যাসই পেট ভালো রাখতে যথেষ্ট।

সমস্যা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ক্ষেত্রে গড়িমসি করা যাবে না।

লেখক: পুষ্টিবিদ, প্রত্যয় মেডিক্যাল ক্লিনিক, বারিধারা।

ছবি: এআই/পেকজেলসডটকম

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যা

শীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যা

Update Time : 07:16:11 am, Saturday, 28 November 2026