আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৫°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৫%

রাজধানীতে অটোরিকশাশূন্য ছিল আট ঘণ্টা

  • MIT ERP
  • Update Time : 10:26:57 pm, Monday, 9 November 2026
  • 16

রাজধানীতে অটোরিকশাশূন্য ছিল আট ঘণ্টা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর যানজট, বিশৃঙ্খলা আর নিত্যদিনের ভোগান্তির অন্যতম কারণ হিসেবে দায়ী ব্যাটারিচালিত অটোরিকশা। সেই অটোরিকশাচালকদের আন্দোলনের কারণে গতকাল সোমবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত আট ঘণ্টা রাজধানীর সড়ক ছিল অটোরিকশাশূন্য।

এতে বদলে যায় চিরচেনা ঢাকার সড়কের দৃশ্যপট। যানজটের চেনা জটলা-বিশৃঙ্খলার পরিবর্তে ফাঁকা রাস্তায় স্বস্তিতে চলাচল করেছেন নগরবাসী। অটোরিকশা না থাকলে রাজধানীর সড়ক কতটা স্বাভাবিক ও শৃঙ্খল হতে পারে, আট ঘণ্টার চিত্র ছিল তার বাস্তব উদাহরণ। সাধারণ মানুষের দাবি, সাময়িক নয়, স্থায়ীভাবে অটোরিকশা বন্ধ হলেই ফিরবে ঢাকার সড়কে স্বস্তি ও শৃঙ্খলা।

গতকাল সরেজমিনে দেখা যায়, রাজধানীর গুলিস্তান, পল্টন, কাকরাইল, বিজয়নগর, আজিমপুর, নিউমার্কেট, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মিরপুর রোড, আসাদ গেট, বেগম রোকেয়া সরণি, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বাড্ডা, মগবাজার, হাতিরপুলসহ বিভিন্ন সড়কে চিরচেনা অটোরিকশার জটলা নেই। ফলে সাধারণ মানুষের চলাচল ছিল অনেকটা স্বস্তির।

মাসের পর মাস মোটরসাইকেলে করে অফিসে যাতায়াত করেন রুবেল আহমদ। রূপালী বাংলাদেশকে তিনি বলেন, আজিমপুর থেকে বাড্ডায় অফিসে যাওয়ার পথে প্রতিদিনই যানজট ও সড়কে বিশৃঙ্খলার মুখে পড়তে হয়; বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের ট্রাফিক সিগন্যাল না মানা, হঠাৎ মাঝরাস্তায় মোড় নেওয়া এবং চলন্ত গাড়িতে ধাক্কা দেওয়ার মতো ঘটনায় প্রায়ই ভোগান্তিতে পড়েন তিনি।

তবে গতকাল সড়কে অটোরিকশা না থাকায় যাতায়াত অনেকটাই নির্বিঘ্ন হয়েছে। দীর্ঘদিন পর রাজধানীর রাস্তায় এমন স্বস্তির চিত্র দেখে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের দাবি জানান তিনি। ভিকারুননিসা নূন স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক রাবেয়া বেগম রূপালী বাংলাদেশকে বলেন, ‘হঠাৎ করে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে; বিশেষ করে সন্তানকে স্কুল থেকে আনা-নেওয়া এবং জরুরি প্রয়োজনে দ্রুত রিকশা পেতে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে।

তবে অটোরিকশার কারণে সৃষ্ট যানজট, সড়কে বিশৃঙ্খলা এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকির কথা বিবেচনা করলে এই সাময়িক অসুবিধা মেনে নেওয়া যায়। ’ তিনি আরও বলেন, ‘নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হলে ব্যাটারিচালিত অটোরিকশা স্থায়ীভাবে বন্ধ করা উচিত। এতে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরবে এবং শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের নিরাপত্তাও বাড়বে।

’ এদিকে গতকাল সকাল ১০টার পর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন অটোরিকশার চালকেরা। তবে প্রেসক্লাবের সামনে সমাবেশ চলার সময় আশপাশের সড়কে অটোরিকশা চলাচল করছিল। সমাবেশে যোগ না দিয়ে অটোরিকশা চালানোর কারণে এ সময় কয়েকজন চালককে বাধা দেন আন্দোলনকারীরা। একপর্যায়ে কয়েকটি অটোরিকশার বৈদ্যুতিক সংযোগের তারও ছিঁড়ে দিতে দেখা যায় তাদের।

এতে সমাবেশে অংশ না নেওয়া চালকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়। অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবির মধ্যে রয়েছে— ই-রিকশা চলাচল নীতিমালায় শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজি ধ্বংসকারী ধারা সংশোধন, সারা দেশের জন্য একক নীতিমালা প্রণয়ন, বিআরটিএর মাধ্যমে যানবাহনের লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট প্রদান এবং চালকের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ।

এ ছাড়া নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ, বর্তমানে চলাচল করা যানবাহনের কাঠামো পরিবর্তনে অন্তত দুই বছর সময় দেওয়া এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করা। অন্যদিকে, প্যাডেলচালিত রিকশার চালকদের দাবি, ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। অনেক ক্ষেত্রে চালকেরা ট্রাফিক আইন ও সড়কের নিয়ম না মেনে চলাচল করেন, এমনকি হঠাৎ মোড় নেওয়া ও বেপরোয়া গতিতে চালানোর কারণে ঝুঁকিতে পড়েন অন্য যানবাহনের চালক ও পথচারীরা।

তাই অটোরিকশা চলাচল স্থায়ীভাবে বন্ধের পাশাপাশি প্যাডেলচালিত রিকশার জন্যও নির্দিষ্ট রুট ও চলাচলের নিয়ম নির্ধারণের দাবি জানান তারা। রিকশাচালক আজহার মোল্লা রূপালী বাংলাদেশকে বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের অনেকেই সড়কের নিয়মকানুন মানেন না। বেশির ভাগই নেশাগ্রস্ত। তারা যেভাবে বেপরোয়াভাবে রাস্তা দিয়ে চলাচল করেন, তাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এতে সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের মতো প্যাডেলচালিত রিকশাচালকরাও ভোগান্তিতে পড়ি। তাই এসব অটোরিকশা বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রয়োজন। ’ যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ নতুন করে আলোচনায় এসেছে। সরকার অটোরিকশার নিবন্ধন, জোনভিত্তিক চলাচল, নির্দিষ্ট নকশা এবং যানবাহনের সংখ্যা নির্ধারণের পরিকল্পনা করছে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, নিবন্ধন করলেই কি রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরবে? যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণ প্রয়োজন হলেও, নাগরিকের যাতায়াতের অধিকার, চালকের জীবিকা ও সড়কের নিরাপত্তাকে সমান গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত নীতি নেওয়াই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মানিকগঞ্জের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২

রাজধানীতে অটোরিকশাশূন্য ছিল আট ঘণ্টা

Update Time : 10:26:57 pm, Monday, 9 November 2026