বগুড়ার আদমদীঘিতে বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা আইন মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান (৫৭) ও চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম রহমান (২৬) এই দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সকালে আবু রেজা খানকে ও গত রোববার (৮ নভেম্বর) রাত ৯টা তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু রেজা খান আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের মোজাম্মেল হোসেন খানের ছেলে। তিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং শামীম রহমান উপজেলার চাঁপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ চাঁপাপুর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ সূত্রে জানা যায়, আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০২৬ সালের ২২ জুন আদমদীঘি থানার বিশেষ ক্ষমতা ও সাইবার সুরক্ষা আইন মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান ও শামীম রহমান চাঁপাপুর ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। আদমদীঘি থানার ওসি জামিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।





















