আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৫%

চাঁদপুরে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে লোটো শোরুমকে জরিমানা

  • MIT ERP
  • Update Time : 08:39:42 pm, Monday, 9 November 2026
  • 24

চাঁদপুরে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে লোটো শোরুমকে জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে লোটোর বিজ্ঞাপনের পোস্টার লাগানোর অপরাধে চাঁদপুর লোটো শোরুমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের হকার্স মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

রাতে এসব তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে পোস্টার না লাগানোর জন্য সতর্ক করে মাইকিং করা হয়েছে। যারা শহরে পোস্টার লাগিয়েছেন, তাদেরকে ডেকে সতর্ক করা হয়েছে। তারই ধারাবাহিকতায় লোটোর শোরুমকে অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি আরও বলেন, এর আগেও একই আইনে শহরের একাধিক কোচিং সেন্টার কর্তৃপক্ষকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহরের যত্রতত্র দেয়াল, বৈদ্যুতিক খুটিসহ অনুমোদনহীন স্থানে পোস্টার লাগানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। রাজনৈতিক, ব্যবসায়িক, ধর্মীয় ওয়াজ মাহফিল সহ সকল শ্রেণির পোস্টার লাগানো রোধে জেলা প্রশাসন দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন এর কঠোর প্রয়োগ করা হবে। যত্রতত্র পোস্টার না লাগিয়ে শহরকে সুন্দর ও নান্দনিক রাখতে সহায়তা করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে লোটো শোরুমকে জরিমানা

Update Time : 08:39:42 pm, Monday, 9 November 2026