আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

পটুয়াখালীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম

  • MIT ERP
  • Update Time : 07:17:29 pm, Sunday, 8 November 2026
  • 17

পটুয়াখালীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর রামদা, চাপাতি ও লোহার পাইপ নিয়ে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) রাতে পটুয়াখালী পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য রাজীব দেবনাথ এবং দৈনিক আজকের খবরের সাংবাদিক ইয়াহিয়া শাকুর বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাংবাদিক রাজীব দেবনাথের অভিযোগ, স্থানীয় হাসান মোল্লা ওরফে ঘাউরা হাসান এবং তার সহযোগীরা ধারালো রামদা, চাপাতি ও লোহার পাইপ নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে রাজীবের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অন্যদিকে ইয়াহিয়া শাকুরের ডান হাতের কব্জিতে রামদার কোপে গুরুতর জখম হয়। রাজীব দেবনাথ জানান, হামলার আশঙ্কা থেকে তিনি আগেই মুঠোফোনে পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন।

তবে তার অভিযোগ, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়নি। হামলাকারীরা তাদের আহত অবস্থায় সড়কে ফেলে চলে যাওয়ার পর সহকর্মী ও স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। রাজীবের অভিযোগ, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এর আগেও অভিযুক্ত হাসান মোল্লা তার ওপর হামলা চালিয়েছিলেন। ওই ঘটনায় তিনি পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আগের ঘটনার পর আবারও তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এছাড়া হামলার আগে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামানকে বিষয়টি জানিয়েছিলেন বলে দাবি করেন রাজীব। এ সময় মুঠোফোনে ওসি বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করলেই তো তাকে গ্রেপ্তার করা যাবে না। এবিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পটুয়াখালী হাসপাতালে গিয়েছিল।

তাছাড়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আহত দুই সাংবাদিকের অভিযোগ, হামলায় জড়িত ব্যক্তিরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এতে তারা পুনরায় হামলার আশঙ্কা করছেন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, আহত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মুন্সীগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেতুমন্ত্রী

পটুয়াখালীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম

Update Time : 07:17:29 pm, Sunday, 8 November 2026