আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

৮ নভেম্বর কি সরকারি ছুটি এবং কারা পাবেন ছুটি

  • MIT ERP
  • Update Time : 08:24:47 pm, Saturday, 7 November 2026
  • 10

৮ নভেম্বর কি সরকারি ছুটি এবং কারা পাবেন ছুটি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের মধ্যে আগামীকাল ৮ নভেম্বর (রোববার) সরকারি ছুটি কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে দিনটি সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নয়। এদিন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে রয়েছে ঐচ্ছিক ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৮ নভেম্বর শ্যামাপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি নির্ধারিত রয়েছে। নিয়ম অনুযায়ী, সাধারণ সরকারি ছুটি না হলেও সংশ্লিষ্ট ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এদিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। তবে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনটি সাধারণ কর্মদিবস। ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানও যথারীতি খোলা থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির ক্ষেত্রে রয়েছে ভিন্ন সূচি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর রোববার শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারণ করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আগামীকাল রোববার (৮ নভেম্বর) উদযাপিত হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পড়লেন পরী মণি

৮ নভেম্বর কি সরকারি ছুটি এবং কারা পাবেন ছুটি

Update Time : 08:24:47 pm, Saturday, 7 November 2026