আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

কলমাকান্দায় ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ পিকআপ আটক

  • MIT ERP
  • Update Time : 01:51:54 pm, Thursday, 5 November 2026
  • 25

কলমাকান্দায় ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ পিকআপ আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ একটি পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পিকআপের চালক ও গাড়ির মালিককে আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বুধবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে ৩১ বিজিবির পাঁচগাঁও ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব ফলসহ পিকআপটি আটক করেন। আটক পিকআপের নম্বর ঢাকা মেট্রো-ন-১২-৮৫৭৯। বিজিবি সূত্রে জানা গেছে, আটক পিকআপের চালক সজিবুল (২১)। তিনি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কালাগড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তার ডাকঘর সাউথপাড়া। পরবর্তীতে খোঁজ নিয়ে গাড়ির মালিকের পরিচয়ও শনাক্ত করা হয়।

গাড়ির মালিক মো. মাহমুদুল হাসান (২৪)। তিনি একই উপজেলার সাউথপাড়া ডাকঘরের হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ ঘটনায় আটক দুই ব্যক্তিসহ পিকআপটির বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে ৩১ বিজিবি নেত্রকোনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, পাঁচগাঁও ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ একটি পিকআপ আটক করা হয়েছে।

এ ঘটনায় পিকআপের চালক ও গাড়ির মালিককে শনাক্ত করা হয়েছে। আটক ফল ও গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশে ইতিহাসের সর্বোচ্চ সাড়ে ৪৮ লাখ মামলা বিচারাধীন, তীব্র বিচারক সংকট

কলমাকান্দায় ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ পিকআপ আটক

Update Time : 01:51:54 pm, Thursday, 5 November 2026