আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

তাহিরপুর সদর ইউনিয়নকে অপুষ্টিমুক্ত ঘোষণার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 01:35:13 pm, Thursday, 5 November 2026
  • 24

তাহিরপুর সদর ইউনিয়নকে অপুষ্টিমুক্ত ঘোষণার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুনামগঞ্জের তাহিরপুর সদর ইউনিয়নকে অপুষ্টিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর তাহিরপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) উদ্যোগে এ কমিউনিটি মোবিলাইজেশন সভার আয়োজন করা হয়।

২০২৭ অর্থবছরের (FY2027) মধ্যে তাহিরপুর সদর ইউনিয়নকে অপুষ্টিমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় মা ও শিশুর পুষ্টি উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধ, পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে স্থানীয় জনগোষ্ঠী, কমিউনিটি প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সদস্য নাছের উজ্জ্বল, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির প্রোগ্রাম অফিসার মহসিন খান, প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাসরুম, ইউপি সদস্য শরবুলা বেগম ও শুক্লা তালুকদারসহ স্থানীয় কমিউনিটি প্রতিনিধিরা। ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির প্রোগ্রাম অফিসার মহসিন খান বলেন, অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ে তোলা আমাদের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।

এ লক্ষ্য অর্জনে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা, পরিবার পর্যায়ে পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি করা জরুরি। আমরা স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি প্রতিনিধি ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করতে চাই। তাহিরপুর সদর ইউনিয়নকে ২০২৭ অর্থবছরের মধ্যে অপুষ্টিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ওয়ার্ল্ড ভিশনের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

এ ক্ষেত্রে সবার সহযোগিতা ও অংশীদারত্ব প্রত্যাশা করছি। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অপুষ্টি প্রতিরোধে শুধু সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

ওয়ার্ল্ড ভিশনের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। তাহিরপুর সদর ইউনিয়নকে অপুষ্টিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পাশাপাশি প্রতিটি পরিবারে পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং শিশু ও মায়েদের পুষ্টির মান উন্নয়নে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশে ইতিহাসের সর্বোচ্চ সাড়ে ৪৮ লাখ মামলা বিচারাধীন, তীব্র বিচারক সংকট

তাহিরপুর সদর ইউনিয়নকে অপুষ্টিমুক্ত ঘোষণার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : 01:35:13 pm, Thursday, 5 November 2026