আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক, ১৪৩৩ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

নাটোরের নলডাঙ্গায় সারের দাবিতে দীর্ঘ লাইন ও চরম উত্তেজনা, পুলিশ মোতায়েন

  • MIT ERP
  • Update Time : 01:27:34 pm, Wednesday, 4 November 2026
  • 9

নাটোরের নলডাঙ্গায় সারের দাবিতে দীর্ঘ লাইন ও চরম উত্তেজনা, পুলিশ মোতায়েন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরের নলডাঙ্গায় চাহিদামতো সার না পেয়ে চরম উত্তেজনা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। ডিলারের দোকানে সারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সার না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। কৃষকদের অসন্তোষ ও বিশৃঙ্খলার আশঙ্কায় দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, বর্তমান বোরো ও রবি মৌসুমে জমিতে সারের চাহিদা চরমে। অথচ ডিলারের দোকানে পর্যাপ্ত সার সরবরাহ না থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদের। অনেকে ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়ে থেকেও সার সংগ্রহ করতে পারছেন না। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম নিয়েছে।

পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। নলডাঙ্গা থানা থেকে পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং সুশৃঙ্খলভাবে সার বিতরণের ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা চালায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় কৃষকের দাবি, সার নিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই বিভিন্নভাবে টোকেন দিয়ে স্যার লাইনের আগে গিয়ে সার নিয়ে চলে যাচ্ছে।

আমরা টোকেন নিয়ে কাক্ষ্মিত সার না পেয়ে অনেককেই ফিরে যেতে হচ্ছে। অনেকে চাষাবাদ না করলেও ভ্যান ভরে সার নিয়ে যাচ্ছে। সার বিতরণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সঠিক তদারকির মাধ্যমে সার বিতরণের ব্যবস্থা করা হোক, যেন প্রকৃত কৃষক তার চাহিদা অনুযায়ী সার পায়। এ বিষয়ে উপজেলা কৃষিবিদ সবুজ আলী বলেন, সারের কোনো সংকট নেই এবং সারের কোনো কৃত্রিম সংকট যেন তৈরি না হয় এবং ডিলাররা যাতে সঠিকভাবে নিয়মতান্ত্রিক উপায়ে কৃষকদের মধ্যে সার বিতরণ করেন, সে বিষয়ে তদারকি জোরদার করা হয়েছে।

কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলা হয়েছে, পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় পর্যাপ্ত সার সরবরাহ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গ্রামবাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে আলফাডাঙ্গায় জমজমাট হাডুডু প্রতিযোগিতা

নাটোরের নলডাঙ্গায় সারের দাবিতে দীর্ঘ লাইন ও চরম উত্তেজনা, পুলিশ মোতায়েন

Update Time : 01:27:34 pm, Wednesday, 4 November 2026