আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক, ১৪৩৩ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

  • MIT ERP
  • Update Time : 12:02:49 pm, Wednesday, 4 November 2026
  • 13

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাই সিং।

বুধবার (৪ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যায়। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান চীনা মন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন লিউ হাই সিং। পরে তিনি স্মৃতিবইয়ে স্বাক্ষর করেন।

এ সময় রুহুল কবির রিজভী চীনা প্রতিনিধি দলকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সহযোগিতার কথা স্মরণ করেন। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেন। এর আগে তিন দিনের সফরে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিউ হাইশিং। সফরসূচি অনুযায়ী, আজ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে চীনা প্রতিনিধিদলের প্রধানের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সিপাহি-জনতার বিপ্লব: সংবাদপত্রের পাতায় ফিরে দেখা সেই দিন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

Update Time : 12:02:49 pm, Wednesday, 4 November 2026