আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৭%

রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণ: দগ্ধ ৪, আশঙ্কাজনক ১

  • MIT ERP
  • Update Time : 09:55:08 am, Tuesday, 3 November 2026
  • 19

রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণ: দগ্ধ ৪, আশঙ্কাজনক ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি টেক্সটাইল কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দগ্ধ চারজনকেই চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ি টেক এলাকার সিম গ্রুপ টেক্সটাইলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা ফজলে রাব্বি জানান, তিনি ওই কারখানার ফায়ার ইউনিটে কাজ করেন। দুর্ঘটনার সময় তারা কারখানার অন্য একটি স্থানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে এয়ার কম্প্রেসারটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে রাত আনুমানিক ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন নাইমুল (৩০), কামরুল (৫৫), ইসমাইল (৩০) ও তপন (৩৮)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে নাইমুলের শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে।

পাশাপাশি তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসক আরও জানান, অন্যদের মধ্যে কামরুলের শরীরের ২৫ শতাংশ, ইসমাইলের ২০ শতাংশ এবং তপনের ১২ শতাংশ পুড়ে গেছে। তাদের প্রত্যেকের ক্ষেত্রেই শ্বাসনালিতে আঘাতের আশঙ্কা রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চারজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল কাজ করছে বলে জানান ডা. সুলতান মাহমুদ শিকদার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ময়মনসিংহে স্ত্রীর সঙ্গে বিবস্ত্র ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণ: দগ্ধ ৪, আশঙ্কাজনক ১

Update Time : 09:55:08 am, Tuesday, 3 November 2026