আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

নারীদের উপেক্ষা করে দেশ ও সমাজের উন্নতি অসম্ভব: এমপি বাবুল

  • MIT ERP
  • Update Time : 07:38:38 pm, Monday, 12 October 2026
  • 13

নারীদের উপেক্ষা করে দেশ ও সমাজের উন্নতি অসম্ভব: এমপি বাবুল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারে না। তারা আগালেই দেশ আগাবে। শিক্ষায়, কর্মে ও নেতৃত্বে নারীকে এগিয়ে নিতে আমাদের সরকার সবসময় পাশে থাকবে, ইনশা-আল্লাহ।

সোমবার (১২ অক্টোবর) জাতীয় কন্যা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্যের এক পর্যায়ে এসব কথা বলেন তিনি। শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় ভাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ভাঙ্গায় নানা আয়োজনে কন্যা দিবস পালিত হয়।

সকাল ১১টার দিকে ভাঙ্গা উপজেলা চত্বর থেকে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় কন্যা দিবস পালিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

প্রধান অতিথি বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারে না। তারা আগালেই দেশ আগাবে। শিক্ষায়, কর্মে ও নেতৃত্বে নারীকে এগিয়ে নিতে আমাদের সরকার সবসময় পাশে থাকবে, ইনশা-আল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম. এ নাহার।

সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন এবং পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্না প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গগণসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কন্যাশিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশের বিভিন্ন স্থানে বেহাল সড়ক ও মহাসড়কে চরম দুর্ভোগ

নারীদের উপেক্ষা করে দেশ ও সমাজের উন্নতি অসম্ভব: এমপি বাবুল

Update Time : 07:38:38 pm, Monday, 12 October 2026