মক্কা ও মদিনা বিশ্বের কোনো সাধারণ স্থান নয়; পবিত্র এই দুই নগরী মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। সেখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।
রোববার (১১ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। পোস্টে আজহারী লিখেন, ‘মক্কা ও মদিনা স্রেফ ভৌগলিক কোনো স্থান নয়-এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ উমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক। ’ তিনি আরও লিখেন, ‘নিশ্চয়, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ। ’ পোস্টের শেষে আজহারী লিখেছেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।























