আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

নেপালে প্রেসিডেন্টস কাপ টার্গেট বল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • MIT ERP
  • Update Time : 07:36:59 pm, Friday, 9 October 2026
  • 12
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রেসিডেন্টস কাপ আন্তর্জাতিক টার্গেট বল চ্যাম্পিয়নশিপে নারী ও উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত ৬ থেকে ৮ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেয় ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা।

নারী বিভাগের ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে ভারতকে ১০-৩ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ নারী দল। এ বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের পেহেলী চাকমা।

পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে এ বিভাগে বাংলাদেশ ও প্রতিপক্ষ দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পুরুষ বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের উবাচিং মারমা।

টুর্নামেন্ট শেষে বাংলাদেশ দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। এ সময় তাঁরা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

অভ্যর্থনা জানানোর জন্য দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ দলের সদস্যরা। পাশাপাশি তুলনামূলকভাবে নতুন এই খেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় করেন তাঁরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিতে পারে শক্তিশালী এল নিনো, জাতিসংঘের চরম শঙ্কা

নেপালে প্রেসিডেন্টস কাপ টার্গেট বল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Update Time : 07:36:59 pm, Friday, 9 October 2026