আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

সাতকানিয়ায় বাস ও সিএনজি সংঘর্ষে নিহত ২

  • MIT ERP
  • Update Time : 10:23:23 am, Thursday, 8 October 2026
  • 25
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। আহত প্রণয় কর্মকারের (২১) অবস্থা গুরুতর বলে জানা গেছে। নিহত ও আহত তিনজনই অটোরিকশাটির যাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই এর দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত প্রণয় কর্মকারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানার হেফাজতে নিয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মরদেহ রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

৮ দিনে ৪৯ জনের মৃত্যু, গ্রামেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সাতকানিয়ায় বাস ও সিএনজি সংঘর্ষে নিহত ২

Update Time : 10:23:23 am, Thursday, 8 October 2026