আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

মর্গে প্রেমিকের মরদেহ দেখার পর ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

  • MIT ERP
  • Update Time : 07:17:20 pm, Monday, 5 October 2026
  • 26

মর্গে প্রেমিকের মরদেহ দেখার পর ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম থেকে বারডেম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তন্ময়ী মন্ডলের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, তন্ময়ী মন্ডলের প্রেমিক আকাশ মিত্র গতকাল ঢাকার কেরানীগঞ্জে আত্মহত্যা করেন।

পরে তার মরদেহের ময়নাতদন্ত ঢামেক মর্গে সম্পন্ন হয়। ময়নাতদন্তের সময় তন্ময়ী মন্ডল মর্গে উপস্থিত ছিলেন। সেখানে প্রেমিকের মরদেহ দেখার পর তিনি হাসপাতালের ভেতরেই নিজের হাত নিজে কাটেন। পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি বাথরুমে প্রবেশ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওই কাটা হাতের রক্ত তার সারা শরীরে লেগে যায়। নিহতের পরিবার এবং প্রেমিক আকাশ মিত্রের পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে এমন তথ্যই পাওয়া গেছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। বিস্তারিত তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মর্গে প্রেমিকের মরদেহ দেখার পর ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

Update Time : 07:17:20 pm, Monday, 5 October 2026