আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

ফতুল্লায় ধর্ষককে গ্রেপ্তারের অভিযানে ইটপাটকেলের আঘাতে ওসি আহত

  • MIT ERP
  • Update Time : 03:51:08 pm, Monday, 5 October 2026
  • 12

ফতুল্লায় ধর্ষককে গ্রেপ্তারের অভিযানে ইটপাটকেলের আঘাতে ওসি আহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। রোববার (৪ অক্টোবর) রাতে ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিংয়ের হাজির ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত ওসি মাহবুব আলমকে প্রথমে স্থানীয় সদর থানায় নেওয়া হয়। পরে পুলিশ তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। এ সময় ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়রা জানান, রোববার রাতে পাশের কক্ষের ভাড়াটিয়া জাকির হোসেন নিজ কক্ষে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি দেখে পাশের কক্ষের কয়েকজন নারী চিৎকার করলে আশপাশের ভাড়াটিয়ারা এগিয়ে আসেন। এ সময় জাকির হোসেন শিশুটিকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে ভেতরে অবস্থান নেন বলে স্থানীয়রা জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা করে। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলমের নেতৃত্বে ২০ থেকে ২২ জন পুলিশ সদস্য স্থানীয়দের বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

পরে জাকির হোসেনকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় স্থানীয়দের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে ওসি মাহবুব আলমের মাথা ফেটে যায়। আহত অবস্থায় তিনি গ্রেপ্তার ব্যক্তিকে নিয়ে গাড়িতে উঠে পাশের সদর থানায় আশ্রয় নেন। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। ওসি মাহবুব আলম বলেন, অভিযুক্তের বিরুদ্ধে প্রায় এক হাজার এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছেন।

পুলিশ সদস্যরা তাদের বুঝিয়ে শান্ত করে আসামিকে গাড়িতে তোলার সময় উচ্ছৃঙ্খল কিছু লোক ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তার মাথায় ইটের আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তিনি বলেন, এ ঘটনায় জাকির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুষ্টিয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ করেছে বিজিবি

ফতুল্লায় ধর্ষককে গ্রেপ্তারের অভিযানে ইটপাটকেলের আঘাতে ওসি আহত

Update Time : 03:51:08 pm, Monday, 5 October 2026