আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বাসায় তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • MIT ERP
  • Update Time : 10:02:51 am, Monday, 5 October 2026
  • 18

ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বাসায় তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা কলেজপাড়া এলাকায় এক শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় আল-হিকমাহ এনলাইটেন্ড স্কুলের পরিচালক মিজানুর রহমানের বাসায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার পূর্বে বাড়ির লোকজন বাইরে ছিলেন। এ সুযোগে চোরেরা প্রধান ফটকের তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ও ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

সন্ধ্যার পর পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের দরজা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান। পরে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয়দের জানানো হয়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। মিজানুর রহমান বলেন, দীর্ঘদিনের সঞ্চিত স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, জনবহুল পৌর এলাকায় এ ধরনের চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

তারা চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বাসায় তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Update Time : 10:02:51 am, Monday, 5 October 2026