আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা, আশপাশের এলাকায় মাত্রা আরও বেশি

  • MIT ERP
  • Update Time : 10:37:04 am, Monday, 5 October 2026
  • 13

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা, আশপাশের এলাকায় মাত্রা আরও বেশি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বেড়েছে বায়ুদূষণ। আজ সোমবার বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে ঢাকা নগরীর তুলনায় আশপাশের এলাকায় দূষণের মাত্রা আরও বেশি।

সোমবার সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুর মান ছিল ১৮৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই সময়ে সূচকে ঢাকার ওপরে থাকা ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ুর মান ছিল ৩০৮।

আইকিউএয়ার নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে। প্রতিষ্ঠানটির লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে তথ্য ও সতর্কতা দেয়।

রাজধানীর আশপাশের এলাকাগুলোতেও বায়ুর মান বেশ খারাপ। সূচকে সাভারে বায়ুর মান ২৩৮, টঙ্গীতে ২১৬ এবং গাজীপুরে ১৯১ দেখা গেছে।

প্রতিবছর বর্ষা মৌসুমে দেশে বায়ুর মান অনেকটা উন্নত হয়। শরৎকালেও এর রেশ থাকে। তবে এবারের মতো শরৎকালে বায়ুদূষণের মান এতটা খারাপ সচরাচর দেখা যায় না।

ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে ফিটনেসবিহীন গাড়ির ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালু এবং ঢাকার আশপাশের শত শত ইটভাটার ধোঁয়া। পরিবেশ অধিদপ্তর এসব দূষণের উৎস বন্ধে একের পর এক প্রকল্প নিলেও দূষণ কমেনি।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এ বছরের শীত মৌসুমে বায়ুদূষণ পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

তিন দিনে এলো ২০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা, আশপাশের এলাকায় মাত্রা আরও বেশি

Update Time : 10:37:04 am, Monday, 5 October 2026