আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮২%

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার মাদক জব্দ

  • MIT ERP
  • Update Time : 06:24:10 pm, Sunday, 4 October 2026
  • 15

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার মাদক জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৪ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় সাত বোতল ভারতীয় মদ ও ৪ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ নিচপাড়া কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৬৪ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এছাড়া সকাল ৯টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর ফুটবল মাঠের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে ১ দশমিক ৯ কেজি ভারতীয় গাঁজা ও একটি বাইসাইকেল উদ্ধার করে। তবে এসব অভিযানে কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার মাদক জব্দ

Update Time : 06:24:10 pm, Sunday, 4 October 2026