আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

ইতালির চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন পেল মনজুরুল ইসলাম মেঘের চলচ্চিত্র ‘ময়না’

  • MIT ERP
  • Update Time : 05:21:55 pm, Saturday, 3 October 2026
  • 10

ইতালির চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন পেল মনজুরুল ইসলাম মেঘের চলচ্চিত্র ‘ময়না’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তরুণ চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়না’ ইতালির ‘সান জিওভান্নি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিসিয়াল সিলেকশন পেয়েছে।

শনিবার (৩ অক্টোবর) উৎসব পরিচালক মার্কো পিরাস আন্তর্জাতিক চলচ্চিত্র পরিবেশনা প্রতিষ্ঠান সিনেমা কিং লিমিটেডকে অফিসিয়াল সিলেকশন নিশ্চিত করেছেন। সিনেমাটির পরিচালক মেঘ জানিয়েছেন, ‘সান জিওভান্নি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ময়না অফিসিয়াল সিলেকশন হওয়ার মধ্য দিয়ে ইতালিতে হ্যাট্রিক হয়েছে। এর আগে ইতালির গলফ অফ নেওপল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ‘বেস্ট ফিল্ম প্রডাকশন’ পুরস্কার অর্জন করেছিল।

‘কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ সেমি ফাইনালিস্ট হয়েছিল। তিনি আরো জানান, ইউরোপের শিল্প, ঐতিহ্য; চলচ্চিত্র এবং প্রাচীন সংস্কৃতির দেশ ইতালিতে তৃতীয়বার বাংলাদেশের একটি সিনেমা অফিসিয়াল সিলেকশন হওয়ায় বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক চাহিদা বেড়েছে, প্রমাণিত। ২০২৫ সালের বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

সে সময় পবিত্র রমজানের মর্যাদা রক্ষার জন্য তখন প্রযোজনা প্রতিষ্ঠান প্রেক্ষাগৃহে প্রদর্শন স্থগিত করেছিল। তবুও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও এবং সিনেমাটির প্রযোজক আলিমুল্লাহ খোকন ‘ময়না’র ব্যবসায়ীক ও আন্তর্জাতিক সাফল্যে গর্বিত বলে জানিয়েছেন।

এর আগে ‘ময়না’ লন্ডনের ইএমএমএএস বিবিসি মাল্টি-কালচারাল ফিল্ম ফেভিস্টাল, দক্ষিণ কোরিয়ার অপোরিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দেওজন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আমেরিকার ইজিপ্টিয়াম আমেরিকান চলচ্চিত্র উৎসব, ভারতের গোল্ডেন জুরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আহমেদবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বাংলাদেশের সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও কম্বোডিয়া এশিয়ান চলচ্চিত্র উৎসবে সিনেমাটি অংশ নেয়।

এতে অভিনয় করেছেন রাজ রিপা, কায়েস আরজু, আমান রেজা, সুব্রত, মোমেনা চৌধুরী, সুচনা, জারা, নাদের চৌধুরী প্রমুখ। ময়নার শিশু চরিত্রে গুরুত্বপূণ অভিনয় করে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন শিশুশিল্পী জান্নাতুল ভোর। সিনেমায় ফুটে তোলা হয়েছে গ্রামের সাধারণ এক পরিবারের মেয়ে আবহমান বাংলার সামাজিক প্রতিবন্ধকতা ডিঙিয়ে সফলতা এগিয়ে যাবার গল্প।

‘ময়না’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান সিনেমা কিং লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, মনজুরুল ইসলাম মেঘ উৎসবে সরাসরি অংশগ্রহণ করবেন এবং একটি চলচ্চিত্র বিষয়ক ওয়ার্কশপ পরিচালনা করবেন। এছাড়াও সিনেমাকিং লিমিটেড এবং ইতালির একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে যৌথ প্রযোজনার একটি সিনেমার শুটিংয়ে অংশ নিবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইতালির চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন পেল মনজুরুল ইসলাম মেঘের চলচ্চিত্র ‘ময়না’

Update Time : 05:21:55 pm, Saturday, 3 October 2026