আজ রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৩%

কঠোর নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে ইউরেনিয়াম বহনকারী লরির বহর যাত্রা শুরু

  • MIT ERP
  • Update Time : 09:13:08 am, Saturday, 3 October 2026
  • 21

কঠোর নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে ইউরেনিয়াম বহনকারী লরির বহর যাত্রা শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি ইউরেনিয়াম বহনকারী তিনটি লরির বহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় বহরটি রওনা হয়।

সেনাবাহিনীর পাশাপাশি ইউরেনিয়াম পরিবহনের নিরাপত্তায় রয়েছে এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানিবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সেনাবাহিনীর নিরাপত্তায় জ্বালানিটি রূপপুরে নিয়ে যাওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আনা হবে। এসব চালানে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আসার কথা রয়েছে।

রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে। উল্লেখ্য, প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশে এসেছে। এর আগে কারিগরি সমস্যার কথা উল্লেখ করে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে বিলম্ব করেছিল পাকিস্তান। সে সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার আন্তর্জাতিক আইন ও বেসামরিক বিমান চলাচলের প্রটোকল মেনে চলার বিষয়টিকে অনুমতি প্রদানে বিলম্বের কারণ হিসেবে তুলে ধরেছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মিরসরাইয়ে ফার্নেসের ত্রুটিতে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

কঠোর নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে ইউরেনিয়াম বহনকারী লরির বহর যাত্রা শুরু

Update Time : 09:13:08 am, Saturday, 3 October 2026