আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুতিদের বিরুদ্ধে ৪৭৪টি অভিযান

  • MIT ERP
  • Update Time : 09:04:09 am, Saturday, 3 October 2026
  • 15

ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুতিদের বিরুদ্ধে ৪৭৪টি অভিযান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইয়েমেনজুড়ে হুতি ও সামরিক বাহিনীর মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ২৪ ঘণ্টায় দেশটিতে হুতিদের বিরুদ্ধে অন্তত ৪৭৪টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে গোষ্ঠীটির দেড় হাজারের বেশি সদস্যের হতাহতের দাবি করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

একইসাথে হুতিদের ২১৬টি সামরিক যানসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংসের দাবিও করেছে ইয়েমেনের সামরিক বাহিনী।

একই সময়ে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে তিনটি ক্ষেপণাস্ত্র হামলার কথা জানানো হয়েছে। তবে তিনটি হামলাই প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এরমধ্যে দেশটির আসির অঞ্চলে প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন বাসিন্দা আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি নামাজের কক্ষ ও বেশ কয়েকটি যানবাহন।

এছাড়া, নাজরানে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র স্কুলে আঘাত হানলে সেখানে ক্ষয়ক্ষতি হওয়ার কথা জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মধ্যপ্রাচ্যে রণতরী ও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুতিদের বিরুদ্ধে ৪৭৪টি অভিযান

Update Time : 09:04:09 am, Saturday, 3 October 2026