আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

মিয়ানমারের প্রায় দেড় হাজার নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করল মালয়েশিয়া

  • MIT ERP
  • Update Time : 10:30:13 pm, Tuesday, 29 September 2026
  • 18

মিয়ানমারের প্রায় দেড় হাজার নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করল মালয়েশিয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মিয়ানমারের প্রায় দেড় হাজার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই উদ্যোগটি মূলত একটি বড় পুনর্বাসন কর্মসূচির প্রথম ধাপ হিসেবে নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির সঙ্গে মিয়ানমারের সমঝোতা অনুযায়ী, পর্যায়ক্রমে প্রায় ৫ হাজার মানুষকে ফেরত পাঠানো হবে।

মালয়েশিয়া জানিয়েছে, শরণার্থীদের সম্মতি নিয়েই তারা এ প্রক্রিয়া শুরু করেছে। কড়া পুলিশি পাহারায় মঙ্গলবার সকালে মালয়েশিয়ার লুমুত নৌঘাঁটির কাছে একটি স্টেডিয়ামে তাদের বহনকারী বাসগুলো পৌঁছায়। পরে তাদের নেওয়া হয় বন্দর এলাকায়, সেখান থেকে জাহাজে করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

জাতিসংঘের তথ্যমতে, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১ লাখ ৯৩ হাজার মিয়ানমারের শরণার্থী রয়েছে। তাদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। তবে মঙ্গলবার ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে কোনো রোহিঙ্গা রয়েছে কি না, তা নিশ্চিত নয়।

এদিকে, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের মধ্যে শরণার্থীদের ফেরত পাঠানো নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও কয়েকটি মানবাধিকার সংগঠন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সংস্কারের অভাবে জরাজীর্ণ রায়গঞ্জের চৌধুরী ঘুঘাট আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো

মিয়ানমারের প্রায় দেড় হাজার নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করল মালয়েশিয়া

Update Time : 10:30:13 pm, Tuesday, 29 September 2026