আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

কুড়িগ্রামে ভিক্ষুক ও হতদরিদ্রদের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকার অবৈধ লেনদেন

  • MIT ERP
  • Update Time : 10:17:21 pm, Tuesday, 29 September 2026
  • 12

কুড়িগ্রামে ভিক্ষুক ও হতদরিদ্রদের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকার অবৈধ লেনদেন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুড়িগ্রামে ভিক্ষুক ও হতদরিদ্র পরিবারের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে একটি জালিয়াতি চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, তারা কখনো কোনো ব্যাংক থেকে টাকা তোলেননি, অথচ তাদের ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন আশ্রয়ণ প্রকল্পের ভুক্তভোগী দরিদ্র মানুষগুলো।

কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের ধরলা আশ্রয়ণ প্রকল্পের বিধবা নবিরন বেগম ভিক্ষা করে চালান জীবিকা। অথচ তার নামে পূবালী ব্যাংকের ঘোষপাড়া শাখায় অ্যাকাউন্ট খুলে প্রায় ৯০ লাখ টাকা তুলে নিয়েছে একটি চক্র।

অসহায় বৃদ্ধার দাবি, ভাতা ও গরু-ছাগল দেওয়ার কথা বলে কয়েকজন যুবক তার এনআইডি ও ছবি নেয়। এরপর তাদের আর দেখা যায়নি। তার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা তোলা হলেও এ বিষয়ে কিছুই জানেন না নবিরন বেগম।

শুধু নবিরন বেগম নন, একইভাবে প্রতারণার শিকার আশ্রয়ণ প্রকল্পের আহিনা বিবিও। তার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রায় ২৩ লাখ টাকা তুলে নিয়েছে চক্রটি। স্থানীয়দের দাবি, আশ্রয়ণের দেড় শতাধিক পরিবারের অনেকের নামেই ভুয়া অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা লেনদেন করছে একটি চক্র।

ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পূবালী ব্যাংক ব্যাংক ম্যানেজার এএইচএম আলমগীর কবির জানান, এ ঘটনায় আদালতে দুটি মামলা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন।

জেলা আদালতের আইনজীবী ফারুক হোসেন সেতু জানান, এসব ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট হুন্ডি, অনলাইন জুয়া, মাদক ও চোরাচালানসহ নানা অপরাধে ব্যবহারের ঝুঁকি রয়েছে। সিন্ডিকেট চক্রটি শনাক্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, ভুক্তভোগী ও স্থানীয়রা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সংস্কারের অভাবে জরাজীর্ণ রায়গঞ্জের চৌধুরী ঘুঘাট আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো

কুড়িগ্রামে ভিক্ষুক ও হতদরিদ্রদের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকার অবৈধ লেনদেন

Update Time : 10:17:21 pm, Tuesday, 29 September 2026