আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

দুমকিতে পাগলা কুকুরের কামড়ে যুবক আহত, বাজারে আতঙ্ক

  • MIT ERP
  • Update Time : 04:39:34 pm, Monday, 28 September 2026
  • 19

দুমকিতে পাগলা কুকুরের কামড়ে যুবক আহত, বাজারে আতঙ্ক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর দুমকি উপজেলা শহরের নতুন বাজার এলাকায় পাগলা কুকুরের আক্রমণে কাওসার হোসেন নামে এক যুবক আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নতুন বাজার হাওলাদার গোস্ত ঘর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এতে বাজারে চলাচলকারী পথচারী, ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত কাওসার হোসেন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নতুন বাজার এলাকায় যান কাওসার। এ সময় হঠাৎ একটি পাগলা কুকুর তার ওপর আক্রমণ করে এবং কামড়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর নতুন বাজার ও আশপাশের এলাকায় বেওয়ারিশ কুকুরের আক্রমণের আতংক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সময় এলাকায় বেওয়ারিশ কুকুরের বিচরণ দেখা যায়। এসব কুকুরের মধ্যে কিছু আক্রমণাত্মক আচরণ করায় আতংক নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

এর আগে কুকুরের আক্রমণে আর কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। স্থানীয়রা বলছেন, জনবহুল বাজার এলাকায় এ ধরনের ঘটনা মানুষের নিরাপত্তার জন্য উদ্বেগের। নতুন বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বেওয়ারিশ ও আক্রমণাত্মক কুকুরের উৎপাত নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রংপুরে চার খুন: এক মাস পরও রহস্য উদ্ঘাটন হয়নি

দুমকিতে পাগলা কুকুরের কামড়ে যুবক আহত, বাজারে আতঙ্ক

Update Time : 04:39:34 pm, Monday, 28 September 2026