আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

মেয়াদ শেষ হলেও সুনামগঞ্জ-সিলেট রেলপথ প্রকল্পের ২০ শতাংশ কাজও সম্পন্ন হয়নি

  • MIT ERP
  • Update Time : 08:40:15 pm, Tuesday, 29 September 2026
  • 13

মেয়াদ শেষ হলেও সুনামগঞ্জ-সিলেট রেলপথ প্রকল্পের ২০ শতাংশ কাজও সম্পন্ন হয়নি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুনামগঞ্জে-সিলেটের রেলপথের সংস্কার কাজের প্রকল্পের মেয়াদ পেরিয়ে গেলেও শেষ হয়নি ২০ ভাগ কাজও। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গরিমসি ও রেল বিভাগের উদাসীনতায় থমকে আছে এ প্রকল্প। তবে সরঞ্জাম আমদানিতে সমস্যা ও অতিরিক্ত বৃষ্টির কারণে কাজে দেরির কথা জানিয়ে প্রকল্পের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সিলেট থেকে সুনামগঞ্জের ছাতক বাজার পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার রেলপথটি ১৯৫৪ সালে নির্মাণ করা হয়। এই রেলপথ দিয়ে ছাতক থেকে চুনাপাথরসহ বিভিন্ন পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহন হতো। পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রেও এই রেলপথের ওপর নির্ভর করতেন। ২০২২ সালের বন্যায় এ রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে এ রুটে বন্ধ আছে ট্রেন চলাচল।

২০২৫ সালে সিলেট ছাতক রেলপথ পুনর্বাসনের উদ্যোগ নেয় রেলওয়ে। এ বছরের আগস্টে কাজ শেষের কথা থাকলেও এ পর্যন্ত ২০ ভাগ কাজও হয়নি। সরকার ও এডিবির অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেড।

মীর আক্তার হোসেন লিমিটেডের প্রকল্প প্রকৌশলী সজিবুর রহমান বলেন, ‘সরঞ্জাম আমদানিতে সমস্যা ও অতিরিক্ত বৃষ্টির কারণে কাজের ধীরগতি হচ্ছে। আরও এক বছর প্রকল্পের মেয়াদ বাড়ানোর হয়েছে।’

সিলেট থেকে ছাতক বাজার অংশের মিটারগেজ ট্র্যাক পুনর্বাসন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২১৭ কোটি ৩৪ লাখ টাকা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

১৪ বছরেও শেষ হয়নি রামু বৌদ্ধমন্দিরে হামলার বিচার

মেয়াদ শেষ হলেও সুনামগঞ্জ-সিলেট রেলপথ প্রকল্পের ২০ শতাংশ কাজও সম্পন্ন হয়নি

Update Time : 08:40:15 pm, Tuesday, 29 September 2026