আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 10:14:53 am, Monday, 28 September 2026
  • 8

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পা পিছলে নিচে পড়ে তাজিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্যানিটারি মিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে স্বদেশ প্রপার্টিজ এলাকার একটি ২০ তলা নির্মাণাধীন ভবনে এ ঘটনাটি ঘটে।

নিহতের সহকর্মী আরিফুল ইসলাম তুষার জানান, তিনি ও তাজিম একসাথে কাজ করতেন। প্রায় দুই মাস আগে স্যানিটারি কাজের পেশায় যোগ দেন তাজিম। ঘটনার রাতে ভবনের বেসমেন্টে প্রায় একতলা সমান উঁচু স্থানে মইয়ে উঠে স্যানিটারির কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত মই থেকে পা পিছলে নিচে পড়ে গিয়ে তাজিমের মাথার পেছনে গুরুতর আঘাত লাগে।

নিহতের মামি শারমিন আক্তার জানান, রাত ৯টার দিকে স্বদেশ কোম্পানির পক্ষ থেকে ফোন করে বিষয়টি তাদের জানানো হয়। পরে তানা জানতে পারেন ২০ তলা নির্মাণাধীন ভবনের ৩ নম্বর বেসমেন্টে কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তাজিম। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত তাজিমের বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার বড় কাজুলী গ্রামে। তার বাবার নাম ইয়ামিন মোল্লা। দুই ভাইয়ের মধ্যে বড় তাজিম ৩০০ ফিট স্বদেশ প্রপার্টিজ এলাকাতেই থাকতেন। মাত্র এক বছর আগে তিনি বিয়ে করেছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

Update Time : 10:14:53 am, Monday, 28 September 2026