আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

কাশিমপুর কারাগার থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাজতি পলায়ন

  • MIT ERP
  • Update Time : 11:06:43 am, Monday, 28 September 2026
  • 9

কাশিমপুর কারাগার থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাজতি পলায়ন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে আদালতের হাজিরা শেষে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা (৩০) নামে এক হাজতি পালিয়ে গেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

পলাতক রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এলাকার মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে। কারাগার সূত্র ও স্থানীয়রা জানান, আদালতে হাজিরা শেষে সন্ধ্যায় অন্যান্য হাজতির সঙ্গে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে তিনি বাথরুমে যাওয়ার কথা জানান। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে গেলে সুযোগ বুঝে তিনি সেখান থেকে পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার জাহাঙ্গীর আলম বলেন, পলাতক হাজতিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১৫

কাশিমপুর কারাগার থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাজতি পলায়ন

Update Time : 11:06:43 am, Monday, 28 September 2026