আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

মারা গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

  • MIT ERP
  • Update Time : 11:24:51 am, Monday, 28 September 2026
  • 19

মারা গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীকে হারিয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পেশায় চিকিৎসক সিতি হাসমাহ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনস্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। মাহাথির মোহাম্মদের স্ত্রী হিসেবে পাওয়া অবস্থানকে কাজে লাগিয়ে তিনি মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সাক্ষরতা, মাদকাসক্তি প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন।

গত ১২ জুলাই শততম জন্মদিন উদযাপন করেন সিতি হাসমাহ। এর এক মাস পর সাবেক প্রধানমন্ত্রীর জীবিত স্ত্রীদের মধ্যে সবচেয়ে বয়স্ক হিসেবে তাকে স্বীকৃতি দেয় আসিয়ান রেকর্ডস। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার। সোমবার ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি সিতি হাসমাহর পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় সুলতান ইব্রাহিম বলেন, প্রিয়জনকে হারানোর এই কঠিন সময় পার করতে সিতি হাসমাহর পরিবারকে শক্তি, দৃঢ়তা ও ধৈর্য দেওয়ার জন্য রাজা ও রানি প্রার্থনা করেছেন। বর্তমানে মাহাথির মোহাম্মেদের বয়স ১০১ বছর। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব দুই দফায় পালন করেন। প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির সরকারপ্রধান ছিলেন তিনি।

১৯৫৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহাথির মোহাম্মদ ও সিতি হাসমাহ। গত আগস্টে তাদের দাম্পত্য জীবনের ৭০ বছর পূর্ণ হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগান

মারা গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

Update Time : 11:24:51 am, Monday, 28 September 2026