আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

  • MIT ERP
  • Update Time : 02:50:01 pm, Tuesday, 29 September 2026
  • 13

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশে দায়িত্ব পালনকালে দুই দেশের দ্বিপক্ষীয় ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে চীনা রাষ্ট্রদূতের গঠনমূলক ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

প্রতিরক্ষা উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে। বিশেষ করে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা এবং যৌথ উদ্যোগের পরিধি আরও বাড়বে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশকে চীনের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশে দায়িত্ব পালনকালে প্রতিরক্ষা উপদেষ্টা ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পাওয়া সহযোগিতার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সাক্ষাৎকালে তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক বিশ্বাস, ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎটি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

Update Time : 02:50:01 pm, Tuesday, 29 September 2026