আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

প্রকৃতিতে শরতের আগমনী বার্তা

  • MIT ERP
  • Update Time : 03:35:12 pm, Tuesday, 29 September 2026
  • 11

প্রকৃতিতে শরতের আগমনী বার্তা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের সাজে। আর সেই রূপের টানেই শরতকে অনুভব করতে ছুটছেন নগরবাসীও।

আকাশজুড়ে তুলোর মতো সাদা মেঘের ভেলা। দূরের মাঠে কাশফুলের মৃদু দোল, আর ভোরের বাতাসে হঠাৎ করেই যেন বদলে যায় চারপাশের অনুভূতি। নীল আকাশ, সাদা মেঘ আর কাশবনের দোলায় প্রকৃতি জানান দিচ্ছে, শরত এসেছে। বাংলার চিরচেনা ঋতুচক্রে, তার নিজস্ব মায়া আর সৌন্দর্য নিয়ে।

বর্ষার টানা বৃষ্টির পর আশ্বিনে প্রকৃতিতে এসেছে শরত। নীল আকাশের নিচে কাশবনের এই সাদা মায়া যেন শরতের নীল সাদা মাখা নিজস্ব ক্যানভাস। স্বচ্ছ আকাশ, আর বাতাসে নামে প্রশান্তি।

ঢাকার ব্যস্ত সড়কের পাশে দেখা মেলে না দিগন্তজোড়া কাশবনের। নেই গ্রামের মতো বিস্তীর্ণ সবুজ মাঠ। তবুও শহরের বিভিন্ন উদ্যান, খোলা জায়গা কিংবা নদীর পাড়ে শরতের নিজস্ব রূপ খুঁজে পায় নগরবাসী।

ভাদ্র-আশ্বিন মিলে শরৎ কাল। এই ঋতুতে আসে বর্ষার ভেজা আবেশ পেরিয়ে, ধীরে ধীরে। ভাদ্রের আকাশে কখনো গনগনে রোদ, আবার বাতাসে আর্দ্রতার ভার, মাঝে মাঝে হঠাৎ নেমে আসে এক পশলা বৃষ্টি। সেই বৃষ্টির ফাঁকেই নীল আকাশে ভেসে ওঠে সাদা মেঘের ভেলা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অক্টোবরে ১০টি এয়ারবাস কেনার চুক্তি হবে: বিমানমন্ত্রী

প্রকৃতিতে শরতের আগমনী বার্তা

Update Time : 03:35:12 pm, Tuesday, 29 September 2026