আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে স্থলবন্দরে বাড়ল ট্রাক ভাড়া

  • MIT ERP
  • Update Time : 10:45:47 am, Monday, 28 September 2026
  • 17

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে স্থলবন্দরে বাড়ল ট্রাক ভাড়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে স্থলবন্দরে। ট্রাক প্রতি ভাড়া বেড়েছে চার থেকে পাঁচ হাজার টাকা। এছাড়া দূরপাল্লার ট্রাক কমে যাওয়ায় শত শত ভারতীয় ট্রাক পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। ফলে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ব্যাহত হচ্ছে বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। পণ্য পরিবহনের জন্য ট্রাকের ভাড়া বেড়ে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে।

প্রতিদিন প্রায় চারশ ট্রাকে পণ্য আমদানি রপ্তানি হয় বেনাপোল বন্দরে। তবে, এখন তা নেমেছে তিনশতে। আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের সাথে ভাড়া চুক্তির ফলে বিপাকে ব্যবসায়ীরা। লোকসান দিয়ে পণ্য পাঠাতে হচ্ছে তাদের। পণ্যলোডের ভাড়া নেয়া হচ্ছে ১২শ টাকা। যা আগে ছিল ৮শ টাকা। এছাড়া, বন্দর থেকে ঢাকা ও চট্টগ্রামের ট্রাকভাড়াও গুনতে হচ্ছ ১২ হাজার টাকা পর্যন্ত।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহাসিন মিলন বলেন, প্রতিটি ক্ষেত্রে টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে আমদানিকারকদের জন্য বড় ধরনের অর্থনীতিক ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এদিকে হিলি স্থলবন্দরে পণ্য পরিবহন ও সরবরাহে ভাড়া বেড়েছে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। দূরপাল্লার ট্রাক কম থাকায় বন্দরে পণ্য কেনা বেচাও অনেকটা কমে গেছে। গম, ভুট্টাসহ নানা ধরনের পণ্য খালাসের অপেক্ষায় শত শত ভারতীয় ট্রাক।

হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ১৪০ থেকে ১৫০ ট্রাকে পণ্য পরিবহন হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোরের বেনাপোলে বাড়ছে মিষ্টি আখের চাষ, লাভবান হচ্ছেন কৃষকরা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে স্থলবন্দরে বাড়ল ট্রাক ভাড়া

Update Time : 10:45:47 am, Monday, 28 September 2026