আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পৃথক অভিযানে ৭ সন্ত্রাসী নিহত

  • MIT ERP
  • Update Time : 12:33:07 pm, Tuesday, 29 September 2026
  • 22

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পৃথক অভিযানে ৭ সন্ত্রাসী নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক নিরাপত্তা অভিযানে সাত সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের চাগাই জেলার নোকচা এলাকায় অভিযানে দুই সন্ত্রাসী নিহত হন। নিরাপত্তাবাহিনীর দাবি, সশস্ত্র ওই ব্যক্তিরা এলাকার দুটি খালি পানির ট্যাংকে আগুন ধরিয়ে দেওয়ার পর পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের লক্ষ্য করে অভিযান চালায় সেনাবাহিনী। একইসঙ্গে তারা জাতীয় মহাসড়ক এন-৪০-এর বিভিন্ন স্থানেও অগ্নিসংযোগ করে বলে জানানো হয়েছে। অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়ার বারা শহরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে ফিতনা আল-খারেজির পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানের পর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের কথাও জানানো হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের ব্যবহৃত একটি গোপন আস্তানা অভিযান চালিয়ে পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পৃথক অভিযানে ৭ সন্ত্রাসী নিহত

Update Time : 12:33:07 pm, Tuesday, 29 September 2026